দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনয়ের সঙ্গে পথচলার ২৮ বছর। এই দীর্ঘ সময়ে নানা চরিত্রে নিজেকে ভেঙেছেন, গড়েছেন নতুনভাবে। দর্শকের ভালোবাসায় অভিনয়জীবনকে সমৃদ্ধ করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। তবে এবার ক্যামেরার সামনে দাঁড়ানোর পাশাপাশি ক্যামেরার পেছনেও কাজ করার ভাবনা তার।
সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের এ পরিকল্পনার কথা জানান দীপা খন্দকার। তিনি বলেন, ‘অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে ইদানীং মনে হচ্ছে, দুই-তিনটি নাটক পরিচালনা করতে পারলে মন্দ হবে না। গভীরভাবে ভাবছি, সবকিছু মিলে গেলে নতুন বছরেই পরিচালক হিসেবে আমার অভিষেক হবে।’
এদিকে সম্প্রতি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ যুক্ত হয়েছেন দীপা। এর আগে একই নির্মাতার ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।
‘ফিরে আসার গল্প’-এ শুরুতে অন্য একটি চরিত্রে অভিনয়ের কথা ছিল দীপার। সেই চরিত্রে এখন অভিনয় করছেন রোজী সিদ্দিকী। আর বর্তমানে দীপা যে চরিত্রে অভিনয় করছেন, সেটিতে আগে ছিলেন সুমাইয়া শিমু। চোখের অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ধারাবাহিকটি থেকে সরে দাঁড়ান সুমাইয়া। এরপর নির্মাতার অনুরোধে মাত্র দুই ঘণ্টার মধ্যে নতুন চরিত্রটির জন্য প্রস্তুত হন দীপা খন্দকার।
/অ